Wednesday, February 11, 2026
21 C
Kolkata

আজ, শুক্রবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ

Newsbazar24:

না, ঠিক পিঁড়িতে নয়, চেয়ারে বসেই হবে রেজিস্ট্রি ম্যারেজ। কিছুটা অবাক হলেও ঘটনাটা সত্যি। আবার এটাও শোনা যাচ্ছে আজ সাত পাকেও বাঁধা পড়তে পারেন তারা। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা। ইতিমধ্যেই দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে। পাত্রী রিঙ্কু মজুমদার। বাড়ি নিউটাউনে। দিলীপের সঙ্গে তাঁর বিজেপি করার সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে। কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু। দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি মায়ের পীড়াপিড়িতেই বিয়ে করছেন দিলীপ। রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না বা ডিভোর্সি। তাঁর একটি ২৫ বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে। কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে।

দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি মা দিলীপকে বলেছেন যে, আমি না থাকলে তোকে কে দেখবে! মায়ের এই কথাই ৬০ বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। একাধিক নামের সঙ্গে বারাবর শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নাম। কিন্তু, এখনও পাকাপাকিভাবে কোনও নামই সংগঠনের তরফে জানানো হয়নি। এরইমধ্য়ে দিলীপের বিয়ের খবর তোলপাড় গেরুয়া শিবিরও। প্রসঙ্গত, রাম নবমীর দিনও গেরুয়া পাগড়ি মাথায় বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে। একেবারে স্বমেজাজে দাপিয়ে বেড়ান রাস্তায়। কিন্তু, তার দশদিনের মাথায় যে তিনি বিয়ে করতে চলেছেন তা টের পাননি দলের অনেকেই। খুশির জোয়ার কর্মীদের মধ্যে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img