দীর্ঘদিন কর বকেয়া থাকলে নিলামে উঠবে সেই সম্পত্তি

Newsbazar24:

কলকাতা কর্পোরেশনে এই নিয়ম দীর্ঘদিন ছিল। কিন্তু কিছু আইনি সমস্যার জন্য সেই সম্পত্তি নিলাম করা যাচ্ছিলো না। এবার নতুন করে উদ্যোগ নিলো কলকাতায় কর্পোরেশন।
সম্পত্তিকর বকেয়া থাকা বাসিন্দাদের বার বার সতর্ক করার পরেও তাঁরা যদি কর না মেটান, শুধুমাত্র সে ক্ষেত্রেই এই চরম পদক্ষেপ গ্রহণ করেন পুর কর্তৃপক্ষ। নিয়ম মতো, সরকার অনুমোদিত ভ্যালুয়ার অথবা চার্টার্ড ভ্যালুয়ার সার্ভেয়র বাজেয়াপ্ত সম্পত্তির মূল্যায়ন করে থাকেন। তার ভিত্তিতে সংযুক্ত হওয়া সম্পত্তির ‘সেল প্রাইস’ (বিক্রয়মূল্য) এবং ‘রিজ়ার্ভ প্রাইস’ (ন্যূনতম মূল্য) নির্ধারণ করা হয়। নির্বাচিত ১১টি সংস্থা এখন থেকে সেই কাজই করবে বলে প্রশাসন সূত্রের খবর। কলকাতা পুর আইন, ১৯৮০-র ২২১এ এবং ২২১বি ধারা অনুযায়ী, কর না-মেটানোর জন্য সংযুক্ত সম্পত্তিগুলি বিক্রির আগে সেগুলির ন্যূনতম মূল্য নির্ধারণে এই তালিকাভুক্ত সংস্থাগুলির কাছ থেকেই দরপত্র নেওয়া হবে। যে সংস্থা নির্বাচিত হবে, তাকে কাজের বরাত দেওয়া হবে।

এর ফলে একদিকে কাজের স্বচ্ছতা বাড়বে, অন্যদিকে কাজের গতি বাড়বে। পাশাপাশি, ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে আইনি বিতর্ক দেখা দেয়, তা হলে আদালতে নিরপেক্ষ মূল্যায়নের নথি প্রমাণ হিসাবেও দাখিল করা যাবে। কলকাতা পুরসভার তরফে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে, মামলার প্রয়োজনে কোনও সংস্থাকে সাক্ষ্য দিতে হলে অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই তা করতে হবে। মূল্যায়নের নথি একটি নির্দিষ্ট ফরম্যাটে প্রস্তুত করতে হবে বলে পুরসভা সূত্রের খবর। সেখানে থাকবে— সম্পত্তির বিবরণ (শিরোনাম, অবস্থা), ছবি, নকশা, সংশ্লিষ্ট এলাকার বাজার-প্রবণতা এবং একটি মূল্যায়ন-শংসাপত্র।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img