কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী 

Newsbazar24:

প্রথমে দক্ষিণেশ্বর পরে কালীঘাট। শুরু হলো নতুন যাত্রা। সোমবার সন্ধেয় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে শান্তির বার্তাও দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, “অনুমতি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু, আইন হাতে তুলে নেবেন না।” তিনি এদিন ধর্মের কথা বলেন। বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। ধর্ম মানে শান্তি, ধর্ম মানে মিলন। এদিন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ককে দেখা যায়। ছিলেন দেব, অদিতি মুন্সি, সোহম, মদন মিত্র। কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করার সময়ই আমি প্রতিজ্ঞা করেছিলাম, কালীঘাট স্কাইওয়াকও করতে হবে। কিন্তু, সেখানে অনেকটা জায়গা ছিল। এখানে অবশ্য জায়গা একটু কম।” তিনি আরও বলেন দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মন্দিরে আসেন মায়ের দর্শনে। তাদের কষ্ট অনেকটাই কমে গেলো।

এর পরেই মুখ্যমন্ত্রী এও আকাশ পথ সম্পর্কে বিস্তারিত বলেন। মুখ্যমন্ত্রী জানান, স্কাইওয়াকটির দৈর্ঘ্য ৪৩৫ মিটার, প্রস্থ ১০.৫ মিটার। মমতা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বারের উন্নয়নে রাজ্য সরকার কী কী কাজ করেছে, সেকথাও তুলে ধরেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সব জায়গাতেই যাই। অন্য কোনও অনুষ্ঠানে গেলে আমার বিরুদ্ধে লেখা হয়। আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে। ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা। ধর্ম মানে ভালবাসা। ধর্ম মানে শান্তি। ধর্ম মানে সম্প্রীতি। ধর্ম মানে একতা। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমরা যখন জন্মাই, একা জন্মাই। আর যখন চলে যাই, একা যাই। তাই কীসের হিংসা, কীসের লড়াই, কীসের অশান্তি। মনে রাখবেন, মানুষকে ভালবাসলে সব কিছু জয় করা যায়। কিন্তু, নিজেকে আলাদা করে রাখলে কাউকে জয় করা যায় না।”

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

মালদায় অনুপ্রবেশ! স্টেশনেই ধরা দুই বাংলাদেশি, দক্ষিণে যাওয়ার ছক ভেস্তে দিল পুলিশ

মালদা টাউন স্টেশনে কীভাবে ধরা পড়ল দুই বাংলাদেশি নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

Topics

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img