আজ সন্ধ্যাতেই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হতে পারে

Newsbazar24:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সখের প্রকল্প কালীঘাট স্কাইওয়াক। এর আগে হয়েছে দক্ষিনেশ্বর স্কাইওয়াক। নববর্ষের আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কালীঘাট স্কাইওয়াকের কিছু ঝলকের ভিডিয়ো পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, সোমবার, পয়লা বৈশাখের আগের সন্ধ্যাতেই এই স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মমতা। প্রসঙ্গত, প্রতি বছরই পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এবছরও কালীঘাট মন্দিরে চৈত্র সংক্রান্তির পুজো দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রবিবার সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির সম্পর্কে স্মৃতিমেদুরও হয়ে যান। তিনি লেখেন, ‘৫১টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি অসংখ্য ভক্তের কাছে ঐশ্বরিক তাৎপর্য বহন করে। সেই ভক্তদের মধ্যে আমি একজন।’এরপরই স্মৃতির পাতায় ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন,’ আমার খুব স্পষ্ট মনে আছে, আমি প্রতি বছর মায়ের সঙ্গে মন্দিরে যেতাম পুজো দিতে। সেইসব স্মৃতি খুবই পবিত্র।’ পোস্টে এরপর মমতা লিখছেন,’আজ, আমি জনগণকে একটি অত্যাধুনিক স্কাইওয়াক উপহার দিতে পেরে বিনীত বোধ করছি, যা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মেট্রো এবং প্রধান সড়কের সাথে নির্বিঘ্নে সংযুক্ত।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img