Newsbazar24:
কোলকাতায় রামনবমী উপলক্ষে লাগানো ঝান্ডা খুলে ফেলা হয়েছিল বাস থেকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রতিবাদে নামল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল।রবিবার কুলটির বরাকর এলাকায় গাড়িতে লাগানো শুরু হল হনুমান জয়ন্তি উপলক্ষে ঝান্ডা।এদিন বাস, ছোট গাড়ি সহ বিভিন্ন গাড়িতে হনুমান জয়ন্তীর ঝান্ডা লাগানো হয়েছে।এই কর্মসূচির মাধ্যমে কোলকাতার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল।এই কর্মসূচিতে বিজেপির নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।





