Wednesday, February 11, 2026
23 C
Kolkata

১৮ তারিখই প্রধানমন্ত্রী দমদমের পরে সভা করবেন দুর্গাপুরে

Newsbazar24:

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মেগা সভা। আর তার আগেই বাংলার বিজেপি কর্মীদের জোয়ারে বাণ আনতে মাঠে নেমে পারবেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ই জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি। সেই সভার প্রস্তুতিতে যাতে কোনও খুঁত না থাকে, সেই কথা মাথায় রেখেই আগাম সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। প্রথম দিকে একটি সভার কথা শোনা গেলেও পরে জানা যায়, সম্ভবত জোড়া সভা করতে চলেছেন তিনি। একটা হবে দমদমে। অন্যটা দুর্গাপুরে। মে মাসের পর এটি মোদীর দ্বিতীয় সভা হলেও, এখনও পর্যন্ত এই বছর বাংলায় কোনও জোড়া সভা করেননি তিনি। করেছিলেন গতবছরে। দমদমের পাশাপাশি দুর্গাপুরের সভাতেও সিলমোহর পড়লে, একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ সভার আগে এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বিজেপির ক্ষেত্রে।

এই মুহূর্তে বুথ কমিটিগুলোকে সক্রিয় করাই বিজেপির মূল লক্ষ্য। অনেকেই বলছেন, সেই কাজটাই শুরু করে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী। রিপোর্ট বলছে, রাজ্যের ৫০ শতাংশ বিজেপির বুথ কমিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই পরিসংখ্যান খোদ স্বীকার করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলও। এই নড়বড়ে দশাতেই রাজ্য সংগঠনের ব্য়াটন ধরেছেন শমীক ভট্টাচার্য। ব্যাটও চালাতে শুরু করে দিয়েছেন। ছক্কা লাগেনি। কিন্তু নজর কেড়েছেন। শমীকের সাফ কথা, বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়। অর্থাৎ এবার ‘বহুত্ববাদী’ হিন্দু ও সংখ্যালঘু উভয় ভোটকেই নিজেদের ঝুলিতে টানতে চায় তারা। চাঙ্গা করতে চায় সংগঠনকে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img