হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মোথাবাড়িতে শুভেন্দু

Newsbazar24:

পুলিশ শুভেন্দু আধিকারিকের মেথাবাড়িতে যাওয়ার অনুমতি না দিলে বাধ্য হয়ে হাই কোর্টের অনুমতি নিয়ে তিনি মেথাবাড়িতে প্রবেশ করেন। তাঁকে দেখেই এলাকায় জয় শ্রী রাম স্লোগানের রব ওঠে। আক্রান্তদের সঙ্গে দেখা করে সাহায্য ও আশ্বাস বিরোধী দলনেতার। মোথাবাড়িতে বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত পুরুষ-মহিলাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। মোথাবাড়ির পালপাড়ায় শুভেন্দু বলেন, ১৫ দিন পর এরা মুক্তির স্বাদ পেয়েছেন। বিরোধী দলনেতা রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, তাই ভয় নেই, গ্রামবাসীদের আশ্বাস শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে পড়লেন এক গ্রামবাসী। মোথাবাড়ি অশান্তিতে আহত হয়েছেন তিনি। দোকানে- বাড়িতে হামলা, টাকা-গয়না লুঠপাটের কথা শুভেন্দুকে জানালেন মোথাবাড়ির হিন্দুরা।

ওখানে গিয়ে শুভেন্দু বলেন, “এখানে সরকার মানুষকে প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। যে ২৪ জনকে ধরেছে তারা প্রকৃত দোষী নয়। সিসিটিভি ফুটেজ দেখে আসলদের ধরতে হবে। আমরা এনআইএ, সিবিআই দাবি করছি। কেন হিন্দুরা অত্যাচারিত হবে? দেখার দায়িত্ব কার? মোথাবাড়িতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছি তিনবার, অনুমতি দেয়নি।” শুভেন্দু আরও বলেন, “হাইকোর্টের অনুমতি নিয়ে সময়ের মধ্যে চলে এসেছি। তিনটি জায়গায় পরিদর্শন সেরেছি। ৬ জনকে নিয়ে আইনি লড়াই করছি। রিষড়া, ডালখোলার মতোই মোথাবাড়িতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।” শাসকদলের মদতেই মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। এদিন মালদহের ইংরেজবাজারের বাধাপুকুর মোড়ে স্থানীয় বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img