‘উত্তেজনা তো ওরাই সৃষ্টি করছে’ – পুলিশের দিকে শুভেন্দুর আঙুল 

Newsbazar24:

সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। এক মাস রোজা রাখার পড়ে আজ সকলের সঙ্গে সকলের মিলন উৎসব। এই নিয়ে ইতিমধ্যে কলকাতায় পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে শান্তি বজায় রাখার অনুরোধ করে হয়েছে। আর সেই প্রসঙ্গেই মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু। ‘NIA-রে দিয়ে গ্রেফতার করা উচিত’। রামনবমীতে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে এবার খোদ কলকাতা পুলিস কমিশনারকেই গ্রেফতার করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী! বাদ গেলেন না জাভেদ শামিম ও সুপ্রতীম সরকারও। শুভেন্দু বলেন, ‘উত্তেজনা তো ওরাই সৃষ্টি করছে। মনোজ ভার্মা, সুপ্রতীম সরকার, জাভেদ শামিম তিনজনকে আগে গ্রেফতার করা উচিত। কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে। জাভেদ শামিম হিন্দুদেরকে উসকানি দিচ্ছে। সাম্পদায়িক সম্প্রীতি নষ্ট করছে। যে তিনটে বেয়াদপ সাংবাদিক সম্মেলনে করেছে, ওদের আগে গ্রেফতার করা উচিত। NIA-রে দিয়ে গ্রেফতার করা উচিত’।

আজ খুশির ঈদ। অর আগামী ৬ এপ্রিল রামনবমী। অশান্তি রুখতে তত্‍পর কলকাতা পুলিস। গতকাল, শনিবার কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। ওখানে কী কী করতে হবে, বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে হবে, তার জন্য যা যা পদক্ষেপ করা দরকার, তা নিশ্চয়ই করা হবে’। সঙ্গে হুঁশিয়ারি, ‘যাঁরা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন, ওদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে’। তিনি আরও জানান, ‘জনগণকে সংবেদনশীল ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনওরকম প্ররোচনায় যে পা না দেওয়া হয়। এই অনুষ্ঠানগুলি যেন আমরা ভালোভাবে পালন করতে পারি’। এদিন শুভেন্দু বলেন, শান্তিতে রামনবমী পালন হবে – এই বিশ্বাস আমরা করি। কিন্তু কেউ কেউ খোঁচা মারার চেষ্টা করবে বলে তাদের কাছে খবর আছে। আর তা যদি হয়, পরিনাম কিন্তু ভয়ঙ্কর হবে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img