Newsbazar24:
না, আর কোনো নাম জমা পরে নি। আর কারোর মনোনয়ন নেই। তাই ধরেই নেওয়া যায়, রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীকে ভট্টাচার্য।
সর্বসম্মতিক্রমে শমীককেই সিলমোহর কেন্দ্রীয় বিজেপির। মঙ্গলবার বাংলা বাদে আরও আটটি রাজ্যে সভাপতি নির্বাচিত হয়েছে। সেখানে মধ্যপ্রদেশের নতুন বিজেপি রাজ্য সভাপতি হেমন্ত খান্ডেলওয়ালও একাই মনোনয়ন জমা দিয়েছিলেন। পরবর্তীতে সেই রাজ্যের দলের দায়িত্ব পান তিনি। এর থেকে বোঝাই যাচ্ছে, বাংলার ক্ষেত্রেও শমীক ছাড়া আর যদি কেউ মনোনয়ন জমা না দেন, তাহলে সুকান্তর পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন তিনি। অর্থাৎ দিলীপ, সুকান্তর পর এবার বিজেপি-তে শুরু হতে চলেছে শমীক যুগ। আজ মনোনয়ন জমা দেওয়ার পর শমীক সাংবাদিকদের বলেন, “আমি আজ মনোনয়ন পত্র জমা দিলাম সভাপতির পদের জন্য। ব্যাকড্রপের নিচে থাকি। সব সময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে।”







