Newsbazar24:
রাম নবমী বাঞ্চাল করতেই ঝামেলা শুরু করেছে।আর এরজন্য গুলি-বোমা চালিয়েছে।লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই অর্জুন সিং কে গ্রেফতারের চেস্টা এবং খুনের চেস্টা চলছে।আমরা ছেড়ে দেবো না! কোন রকম অর্জুন সিং এবং তার পরিবার কে হেনস্থা করলেই পুলিশ কমিশনারের অফিস ঘেরাও হবে।ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে। রাজ্য নেতৃত্ব তাপস রায়,ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিধায়ক পবন সিং কে সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশাসন কে শুভেন্দু অধিকারী। এছাড়াও আজ বোমায় আক্রান্ত পরিবারদের সাথে দেখা করে শুভেন্দু অধিকারী কথা বলেন।





