রাজ্যে ২/৩ লক্ষ চাকরি হতে চলেছে – দাবি মমতার 

Newsbazar24:’যত দোষ নন্দ ঘোষ’ থিওরিতে এতদিন রাজ্য সরকার বলে এসেছে তারা চাকরি দিতে প্রস্তুত কিন্তু আদালতের রায়ে তা বন্ধ হয়ে আছে। এবার সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তিতে রাজ্য, অন্তত এমনই দাবি করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে, এমন অভিযোগে ২০১০ সালের পরের সব সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গত মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার। রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ সমীক্ষার জন্য সময় সময় দেওয়া হয়েছে রাজ্যকে। এবার রাজ্য যদি সবটা পরিষ্কার করতে পারে, তাহলে নিয়োগ অনেক সহজ হবে।

বুধবার এই নিয়ে বিধানসভায় প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্ট গতকাল (মঙ্গলবার) যে অবজার্ভেশন দিয়েছে সেটা খারাপ কিছু নয়। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সংবিধান মেনে চলতে হবে। তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে। তার মধ্যে ১ লক্ষ শিক্ষক।” সব মিলিয়ে ২-৩ লক্ষ চাকরি হওয়ার কথা জানিয়েছেন তিনি। মমতার দাবি, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, স্বাস্থ্য, পুলিশ, সব সেক্টর মিলিয়ে ২ থেকে ৩ লক্ষ চাকরি পড়ে আছে। একই সঙ্গে বিরোধীদের বার্তা দিয়ে এদিন মমতা বলেন, “চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায়, এসব করে নিয়োগ আটকাবেন না।”

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img