আগামীকাল থেকে বঙ্গ বিজেপির সভাপতি কি – শমীক ভট্টাচার্য?

Newsbazar24:

শুরু হলো বঙ্গ বিজেপির নতুন যাত্রা। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রূপে সেজে উঠেছে রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপিতে এবার মুখবদলের পালা! রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না বলেই খবর। সেক্ষেত্রে রাজ্য সভাপতি বদলই অবশ্যম্ভাবী। ২ জুলাই হবে তাঁকে বেছে নেওয়ার প্রক্রিয়া। ওই দিন মনোনয়ন জমা এবং প্রত্যাহার। পরদিন, ৩ জুলাই নির্বাচন এবং ঘোষণা। মঙ্গলবার রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানিয়েছেন। তবে এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আলোচনাই তুঙ্গে। সুকান্তর বদলে কে বঙ্গ বিজেপির হাল ধরতে আসছেন? শোনা যাচ্ছে, দৌড়ে এগিয়ে বিজেপির ‘আদি’ নেতা তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গে গেরুয়া শিবিরের ঘর গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিবৃদ্ধি নিয়ে বিস্তর কাটাছেঁড়া, আলোচনা হয়েছে। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে একাধিক আলোচনা সেরেছেন দিল্লির শীর্ষ নেতারা। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, সকলেই রুদ্ধদ্বার বৈঠক করে ভোকাল টনিক দিয়েছেন বঙ্গ বিজেপি নেতাদের। এই অবস্থায় ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্য সংগঠনের ভার অন্য কাউকে দেওয়ার পথেই হাঁটতে চলেছে শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য সভাপতি পদে নির্বাচন হবে বলে জানালেও আসলে সর্বসম্মতিক্রমে একজনের নামই মনোনয়নে জমা পড়তে চলেছে। সেই নামটি কার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিজেপির অন্দরে গুঞ্জন, সুকান্ত মজুমদারের ব্যাটন এবার শমীক ভট্টাচার্যর কাছে যেতে পারে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img