পানিহাটির মলয় রায়কে কি বলির পাঁঠা বানানো হলো?

Newsbazar24:

মঙ্গলবার বেশি রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে পদত্যাগ পত্র দিয়ে আসেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়। এই পর্যন্ত খুব বেশি বিতর্ক ছিল না। কিন্তু বিতর্ক তৈরী হলো পরে। কেন তাকে পদত্যাগ করতে বলা হলো? মন্ত্রী ফিরহাদ ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এখানে কোনও দুর্নীতির বিষয় নেই। মাঠ বা টিকিটের বিষয় নেই। তিনি লোক হিসেবে ভালো। দল ভাবছে পানিহাটি পুরসভা অন্য ভাবে চালাবে। তাই ওঁকে ইস্তফা দিকে বলা হয়েছে। ওঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি ভালো মানুষ। দলের অন্য কাজ করবেন।’ মেয়র যাই বলুন না কেন, পানিহাটিতে কান পাতলে শোনা যায় অন্য গল্প।

উল্লেখ্য, মলয় রায়কে ফিরহাদের ইস্তফা দিতে বলার পর থেকেই কারণ নিয়ে একাধিক জল্পনা চলছিল। পানিহাটি এলাকার অমরাবতী মাঠ বেআইনি ভাবে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ছিল, পানিহাটির ফুসফুস বলে পরিচিত প্রায় ৮৫ বিঘার ওই মাঠ কোনও প্রোমোটার গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হতে পারে। এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। যদিও এই বিষয়ে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি দেখতে বলেছিলেন। মুখ্যসচিব জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন। জেলা প্রশাসনের দেওয়া রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন মনোজ পন্থ। খবরে প্রকাশ ওই সুবিশাল মাঠ তলে তলে বিক্রি করে দেওয়ার দায়ে অভিযুক্ত মলয় রায়। যদিও মলয় রায় তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। এই সমস্ত কিছুর মধ্যেই মলয় রায়কে ইস্তফা দেওয়ার নির্দেশে অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছিলেন। যদিও পরে ফিরহাদ হাকিম স্পষ্ট করে দিলেন, এই ইস্তফার নির্দেশের সঙ্গে ‘মাঠ’ বা ‘দুর্নীতি’ সংক্রান্ত কোনও বিষয়ের কোনও যোগ নেই। আবার অনেকে এ কথাও বলছেন, মলয় রায়কে সামনে রেখে একটা বড়ো রাজনৈতিক চক্র ওই মাঠ বিক্রির পরিকল্পনা করেছিল। মলয় রায়কে বানানো হলো বলির পাঁঠা।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img