Newsbazar24:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তার দলের সমস্ত শাখা সংগঠন থেকে সমস্ত নেতৃত্বদের ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়েই যুব তৃণমূল নেতার বাবার নামের জায়গায় লেখা অন্যান্য ।
ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গি ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের ফরাজী পাড়া এলাকায় ঘোষপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিস্টার আগুন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ যদিও এই বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিস্টার আগুন মণ্ডল বলেন তার বাবার বাড়ি বাংলাদেশে।তিনি ছোটবেলাতেই তার দাদুর বাড়িতে চলে আসেন।আর তারপর থেকেই এখানেই মানুষ।তবে তার বাবার নামের জায়গায় অন্যান্য লেখা নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। যদিও এই বিষয়ে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী বলেন তুমি নিজের মুখেই সংবাদমাধ্যমে স্বীকার করছেন যে মিনার বাবার বাড়ি বাংলাদেশে,তাহলে কিভাবে তিনি একজন ভারতীয় নাগরিক হলেন। এ নিয়েই দুশ্চিন্তায় রয়েছি আমরা। তবে এই বিষয়ে সুর চড়িয়েছেন জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন,একজন বাংলাদেশী কিভাবে ভারতীয় হল।এই দুশ্চিন্তায় কারণ সীমান্তবর্তী এলাকাতে। শুধু মিস্টার আগুন মন্ডল ই নয় এইরকম বহু ব্যক্তি থাকে শ্বশুরকে বাবা বানায়,বৌমাকে মেয়ে বানায়,বিভিন্ন ছবি কিন্তু দেখতে পাই আমরা।তেমনি এই যুবনেতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলেই দাবি জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার।





