যাদবপুর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিলো কলকাতা হাইকোর্ট

Newsbazar24:

যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের পরে যাদবপুরের কিছু অঞ্চলে মিটিং মিছিল করতে বন্ধ করার নির্দেশ দিয়েছিলো হাই কোর্ট। বুধবার সেই নিষেধজ্ঞা তুলে নিলো হাইকোর্ট। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। এখন থেকে কোনও সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে। প্রসঙ্গত, এর আগে সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মিছিলে থাকার কথা ছিল খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু আদালত সেই মিছিলের রুট বদলের পক্ষেই সওয়াল করে। যদিও শুভেন্দু আইনজীবীদের প্রশ্ন ছিল তৃণমূল থেকে বামেরা কর্মসূচির অনুমতি পেলে তাঁদের কেন দেওয়া হবে না! যদিও শেষ পর্যন্ত ওই মিছিলের রুটই বদলে দেয় কলকাতা হাইকোর্ট।

একইসঙ্গে কলকাতা হাইকোর্ট ১৩ মার্চ পর্যন্ত সমস্ত মিটিং-মিছিলেই নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশই এদিন প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে চাপানউতোর চলছেই। কলকাতা হাইকোর্টেও জমা হচ্ছে একের পর এক মামলা। মামলা চলছে নিম্ন আদালতেও। অন্যদিকে আন্দোলনকারী একাধিক পড়ুয়ার নামে যেমন এফআইআর দায়ের হয়েছে তেমনই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতেও মামলা দায়ের হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামেও।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img