পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়ের ইস্তফা

Newsbazar24:

প্রায় ২৭ মিনিট রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে চেতলার বাড়ি থেকে বেরিয়ে গেলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। রাজ্যের মন্ত্রীর হাতে দিয়ে গেলেন ইস্তফা পত্র। যদিও নিয়মমাফিক মন্ত্রী ইত্তেবা পত্র নিতে পারেন না। সে ক্ষেত্রে এসডিও এই ইস্তফা পত্র জমা নেবেন।

খোদ মন্ত্রী নিজে মলয় রায় কে নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। এরপর গাড়িতে তুলে দেন।

মলয় রায় বলেন, আমি আমার ইস্তফা পত্র মন্ত্রী হাতে জমা করে দিয়েছি। আমাদের দলে এটাই হচ্ছে গণতন্ত্র। দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী ইস্তফা পত্র জমা দিতে বলেছেন। সেইমতো জমা দিয়ে দিয়েছি।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সামনে বিধানসভা নির্বাচন। হয়তো দল মনে করেছেন উনাকে অন্য কাজে ব্যবহার করা হবে তাই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন দুর্নীতি বা মাঠের বিষয় নয়। সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তে মলয় রায়কে পদ থেকে সরে যেতে হচ্ছে।

মলয় রায় বলেন, আমার কোন আক্ষেপ বা ক্ষোভ কিছুই নেই। ফিরহাদ হাকিম আমার সময় অনেক সাহায্য করেছেন। রাস্তা, জল, নিকাশি সবকিছু দিয়ে সাহায্য করেছেন। আমার কোন আক্ষেপ নেই।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ক্ষোভ কেন থাকবে? আমাদের দলে সবাই একসঙ্গে সৈনিক হিসেবে কাজ করি। মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রাখেন। আবার অন্য কাজে কাউকে দায়িত্ব দেওয়া হলে নির্দিষ্ট পদ থেকে তাকে সরিয়ে দেন। সে ক্ষেত্রে নিশ্চয়ই কোনও ভাবনা রয়েছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img