তাপসীর দল বদল নিয়ে অভিজিৎ বলেন – জঞ্জাল জঞ্জালের ভ্যাটে পড়লো

Newsbazar24 :

হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের দল পরিবর্তন একটা বড়ো আঘাত বিজেপির কাছে। প্রাক্তন সিপিএম বিধায়ক শুভেন্দুর হাত ধরে বিজেপি বিধায়ক হন। আর সোমবার অরূপ বিশ্বাসের হাত ধরে হয়ে গেলেন তৃণমূল। একেই বলে আদর্শহীন রাজনীতি। দ্বন্দ্ব আগেই ছিল। হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশে আমন্ত্রণ পত্র না পাওয়া নিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন বিজেপি নেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডলের ঝামেলা ওঠে চরমে। সোমবার সেই তাপসীই যোগ দিলেন তৃণমূলে। আর তারপরই তাঁর দলবদল নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তাপসীকে ‘জঞ্জালের’ সঙ্গে তুলনা করেন অভিজিৎ। এক সাক্ষাৎকারে বলেন, “একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল। ওর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল। আমি আমার চেম্বার থেকে বের করে দিয়েছি। কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই।”

এদিন তাপসীদের হাতে পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। অরূপের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হচ্ছেন তাপসী। এরপরই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শ্রেণির মানুষকে নিয়ে চলার প্রয়াস শুরু করেছিলেন মমতা। ৩৪ বছরের বাম জমানায় বাংলা পিছিয়ে পড়েছিল। মমতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তাপসী চিন্তা করে দেখেছেন যে মানুষের জন্য কাজ করতে হলে মমতার বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তাঁর কর্মযজ্ঞে সামিল হতে হবে।” তাপসী মন্ডল বলেন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত ও বাংলার ঐতিহ্য। বিরোধী দলনেতা হিংস্র রাজনীতি করছে। বাংলায় শান্তি বজায় রাখতে আমরা বিজেপি ছাড়ছি।”

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img