জীবনহানির আশঙ্কা করছেন বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্মলা রাই

Newsbazar24 :

শনিবার সন্ধ্যায় বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর কারণ নিয়ে পুলিশ সন্দীগ্ধ। যদিও নাগরিক মহলের ধারণা এই জাতীয় সব গন্ডগোলের পিছনে আছে একটিই কারণ – ‘টাকা আর টাকা’। এদিকে বেলঘরিয়া গুলিকাণ্ডের জেরে যখন চড়চড়িয়ে চড়ছে উত্তেজনার পারদ। সেই মুহূর্তে খুনের আশঙ্কা তুলে ভীতি প্রকাশ সেই ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাইয়ের। তাঁর কথায়, ‘এই ঘটনায় কারওর না কারওর হাত রয়েছে। না হলে ২৯ নম্বর ওয়ার্ডে কারওর এত সাহস নেই যে গুলি চালিয়ে পালাবে। আমি মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে এদের ব্যাপারে বলতে পারব না, কারণ আমি যদি মুখ খুলি, তাহলে আমার পরিবারের উপর হামলা হবে। আমি কাউন্সিলর হতেই পারি, কিন্তু কাউন্সিলর কি খুন হন না?’ কাউন্সিরের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়।

একযোগে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ঠিক কী কারণে বিকাশকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা, তা এখনও ঠাওর করতে পারেনি পুলিশ। বিরোধীদের দাবি, এলাকার দখলের লড়াইয়ের মাঝে পড়েই গুলি খেয়েছেন তিনি। অবশ্য, সোমবার এই ঘটনায় আটক করা হয়েছে ভিকি যাদবকে। জানা গিয়েছে, তার বাইক নিয়ে বিকাশের উপর হামলা চালায় ইন্দাল যাদব। তবে সেই মূল অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও, এখনও তাকে পাকড়াও করতে পারেনি পুলিশ। একদিকে, এখন হাতের বাইরে মূল অভিযুক্ত। অন্যদিকে, খোদ কাউন্সিলরের এমন ভয়ের জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। নির্মলার ‘ভয়ে’ অস্বস্তিতে খোদ তৃণমূলও। এদিন কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার দাবি, ‘এরকম কোনও ঘটনাই ঘটেনি যে তিনি খুন হতে পারেন। এখানে এমন পরিস্থিতিটাই নেই।’ কাউন্সিলরের ‘ভয়’ নিয়ে মুখ খুলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। তৃণমূল কাউন্সিলরকে হুঁশিয়ারি দিয়ে মদনের দাবি, ‘এ ধরণের কথা বলো না। তুমি যদি বারবার খুনের ভয়ের কথা বলো, তা নিজেদের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করানো। এটা দলবিরোধীতা।’

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img