যাদবপুর কাণ্ডে মদন মিত্রের আবার হুঙ্কার

Newsbazar24 :

গত শনিবার ঘটেছে যাদবপুর কান্ড। তারপর থেকে শাসক দলের নেতার হুঙ্কার দিয়েই চলেছে। ঘটনাচক্রে যাদবপুরের ছাত্র সংসদ বিরধীদের দেখেছে। ফলে একদিকে পড়ুয়ারা ও অন্যদিকে অরূপ বিশ্বাস, কুনাল ঘোষ, সায়নী ঘোষ ও মদন মিত্র ধমক দিয়েছিলেন। এবার আবার আসরে মদন মিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। সায়নী ঘোষ থেকে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস- কেউই হুঁশিয়ারি দেওয়া থেকে বিরত থাকেননি। এবার একই সুর কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায়। ‘বাড়িতে পা রাখতে পারবেন কি না, খবর নিন’, এ কথাই বলতে শোনা গেল মদন মিত্রকে। এখন পড়ুয়াদের বাড়িতে বা পাড়ায় ঢুকতে না দেওয়া কিন্তু ভয়ঙ্কর প্রবনতা। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনকও বটে।

গত শনিবার একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। আর সেখান থেকেই শুরু গন্ডগোলের। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ব্রাত্য বসু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে, গাড়ির ধাক্কায় আহত হন একাধিক ছাত্র। ওই ঘটনার পর এসএফআই-এর রাজ্য সম্পাদক শাসক দলকে বার্তা দিয়ে বলেছিলেন, ‘সবাই চালিয়ে খেলো।’ এবার পাল্টা হুঙ্কার দিতে শোনা গেল মদন মিত্রকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরে পা রাখার কথা বলছেন, আগে নিজের বাড়িতে পা রাখতে পারবেন কি না, পাড়ায় সেই খবর নিন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে…।” একইসঙ্গে মদন মিত্র বলেন, “এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। তার নীচে তো আর নামা যায় না।”

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img