কোটি কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেফতার তৃণমূল নেতা

Newsbazar24 :

এই ধরনের খবর এখন মানুষকে তেমন নাড়া দেয় না। কারণ মানুষ এই ধরনের খবরকে স্বাভাবিক ধরে নিয়েছে। টিভির পর্দায় এক ডজন তৃণমূল নেতা মন্ত্রীকে হাত পেতে ঘুষ নিতে দেখেছে মানুষ, মানুষ দেখেছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড়। আবার সামনে আসলো আরও এক নেতার কীর্তি। সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। আর এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষীয়ান নেতা শিবনাথ চৌধুরী। শুক্রবার কোতোয়ালী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় শাসকদলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। শিবনাথ চৌধুরীর পাল্টা দাবি, একেবারে চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। কোনও অপরাধের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেছেন।

কে বা কারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছে? সেই প্রশ্নের উত্তরে তিনি নীরব। তবে প্রভাবশালী এই তৃণমূল নেতার গ্রেফতারে নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে শাসকদলের। জানা যাচ্ছে, জানা যাচ্ছে, দিয়া ডিসট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান হিসাবে দীর্ঘ সময় দায়িত্ব সামলেছেন শিবনাথ চৌধুরী। আর সেই সময় তাঁর বিরুদ্ধে ১৪ কোটি টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ সমবায় সমিতির থেকে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img