ভোটার তালিকা সংশোধন নিয়ে আরও তৎপর তৃণমূ

Newsbazar24 :

দিল্লি, হরিয়ানার ভোটার তালিকায় প্রচুর বেনোজল ছিল – এই অভিযোগে অনেকদিন ধরেই সরব তৃণমূল। ২০২৬ এর ভোটকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলভবনে এই নিয়ে বৈঠক হয়। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে সেই বিষয় নিয়েই অভিষেক আগামী ১৫ মার্চ সকলের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন অভিষেক। সেখানে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। ওই দিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর।

এদিন অভিষেকের অনুপস্থিতি নিয়ে নানা মহলে জল্পনা উসকে উঠলেও তা কার্যত উড়িয়ে দিয়েছে নেতৃত্ব। এনিয়ে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘মনে রাখতে হবে, অভিষেক ১৫ তারিখে যে বৈঠক করবেন, তা কিন্তু ভারচুয়াল। অর্থাৎ, তাঁকে তৃণমূল ভবনে আসতে হবে না।’’ জানা গিয়েছে, প্রথম বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও স্ক্রুটিনির কাজে একেকটি সাংগঠনিক জেলায় ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজে দেখবেন দক্ষিণ কলকাতায় ভোটার তালিকা সংশোধনের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা জেলার। তবে এর মধ্যে এই সভার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। সবটাই নির্ভর করছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img