রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী

Newsbazar24 :

 

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঞ্জয় বসুর (Sanjay Basu) বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ সলিসিটার সংস্থাকে। সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (kalyan Banerjee)। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানিয়েছে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’। মামলার শুনানির দিন এখনও স্থির হয়নি।লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় দু-টি আসন- বরাহনগর এবং ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচন হয়। জিতেছিলেন তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। গত বছর জুন মাসে সেই দুজনের শপথ নিয়ে জটিলতা দেখা দিলে আনন্দ বোসের ভূমিকার সমালোচনা করেন মমতা, সায়ন্তিকা, রায়াত ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজ্যপাল বোস। সেই মামলায় সপ্তাহ দেড়েক আগে রাজ্যপালের তরফে পৃথক একটি হলফনামা দাখিল করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে হাই কোর্টে নথিভুক্ত সঞ্জয় বসুর নাম ছিল। কিন্তু বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে সলিসিটর সংস্থা ফক্স অ্যান্ড মণ্ডল জানায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মামলায়, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হয়ে তারা সওয়াল করবে। নথি দিয়ে সলিসিটর সংস্থা আদালতকে বলেছে, তাদের না জানিয়ে আদালত যেন কোনও পদক্ষেপ না করে। মামলার শুনানির দিনক্ষণ পরে জানানো হবে বলে আদালত সূত্রে খবর।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img