ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করার দাবিতে যাদবপুরে অবস্থান বিক্ষোভে ছাত্রসমাজ

Newsbazar24 :

শনিবার ও রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা কিছুতেই বন্ধ হচ্ছে না। দু’পক্ষ সমানে এগিয়ে চলেছে। এবার ছাত্ররা মঙ্গলবার রাত থেকেই বিক্ষোভ আন্দোলনে বসে পড়েছে। তাদের প্রধান দুটি দাবি – উপচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা করতে হবে। আন্দোলনকারীদের তরফে একগুচ্ছ দাবিদাওয়া রাখা হয়েছে। যেখানে বলা হয়েছে, ইন্দ্রানুজ রায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ মামলা দায়ের করতে হবে। অথচ আহত ছাত্রের বাবা-মা সাফ জানিয়ে দিয়েছেন, এটা একটা দুর্ঘটনা। শিক্ষামন্ত্রী নিজে ফোন করে পড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তাঁর এই ব্যবহারের মুগ্ধ ইন্দ্রানুজের পরিবার। এমনকী, ডাক্তারি রিপোর্টেও তেমন কোনও প্রমাণ মেলেনি। এর পরেও ব্রাত্যর বিরুদ্ধে এই দাবি কিছুটা বিস্মিত করেছে নাগরিক মহলকে।

আন্দোলনকারীদের দাবি, আজ বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে। ঘটনার বিচারবিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। গ্রেপ্তার হওয়া অথবা FIR-এ নাম থাকা সকল পড়ুয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিও জানিয়েছেন তাঁরা। নিজেদের দাবি মানার জন্য উপাচার্যকে আজ বিকেল চারটে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img