‘বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়’ – সিপিএমের পার্টি অফিস সম্পর্কে উদয়ন গুহ

Newsbazar24 :

রাজ্যের একজন মন্ত্রী যখন এই কথা বলেন, তখন বুঝতে হবে আগামী ‘২৬ এর নির্বাচন কতটা রক্তাক্ত হতে চলেছে। যাদবপুর ইউনিভার্সিটি কাণ্ডের রেশ এখনও সমানে চলেছে। তারই প্রেক্ষিতে উত্তরবঙ্গের মন্ত্রী কিছুটা অবাক হয়েছেন যে কেন সিপিএমের সব পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো না।
যাদবপুর-কাণ্ডের পর গত রবিবার ও সোমবার বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটাতেও। এত ভাঙচুর কেন চালানো হল? এই প্রশ্নের উত্তরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়।’পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,“আমি ভাঙতে বলছি না। তবে একজন ভদ্রলোকের উপর ওইভাবে আক্রমণ হওয়ার পরও যে বাকিগুলো ভাঙেনি, এটাই আশ্চর্যের।” – এটা যখন কোনো মন্ত্রীর মুখ দিয়ে বের হয়, ও দলের পক্ষ থেকে তাকে সাবধান করা হয় না, তখন নাগরিক মহলের সন্ত্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে।

স্বাভাবিক কারণেই তাঁর কথার নিন্দায় সরব সকলে। ‘২৬ এর নির্বাচন প্রসঙ্গে তাঁর মুখে অনুব্রতর ভাষা -“২৬-এর নির্বাচনে যেখানে ক্যাপসুলের প্রয়োজন সেখানে ক্যাপসুল, যেখানে হোমিওপ্যাথির গুলিতে হবে, সেখানে হোমিয়োপ্যাথি গুলি এবং যেখানে অপারেশনের প্রয়োজন হবে, সেখানে অপারেশন করে বিজেপি নেতাদের বুঝিয়ে দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টির নয়টি আসন আমাদের দখল করতে হবে।” একটা কথা তাঁর কথায় স্পষ্ট যে তিনি বিরোধী শূন্য বিধানসভা চাইছেন। এটা যে এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব তাতে কোনো সন্দেহ নেই।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img