আইনজীবী রবীন্দ্র ঘোষ ফিরতে চান বাংলাদেশ হাই কোর্টে

Newsbazar24 :

বাংলাদেশের অন্যতম আইনজীবী রবীন্দ্র ঘোষ এখন অনেকটাই সুস্থ হয়ে বারাকপুরের বাড়িতে আছেন। তাঁর আরেকটি বড়ো পরিচয় তিনি চিন্ময় স্বামীর অন্যতন একজন আইনজীবী। চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে চান বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করতে চান তিনি। রবিবার চিন্ময়কৃষ্ণের এই আইনজীবী দেখা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের জন্য। রবীন্দ্র ঘোষের আবেদন যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার কথা জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। কিছুদিনের আগে তাঁর সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

তিনি চিন্ময়কৃষ্ণের জামিনের জন্য সওয়াল করতে বাংলাদেশে ফিরে যেতে চান। এদিন অর্জুনের সঙ্গে দেখা করার পর বাংলাদেশের চরমপন্থীদের আক্রমণ করে আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “তারা মনে করছে আমি ভয়ে পালিয়ে যাব। কিন্তু, আমি ভয়ে পালাব না। অসুস্থতার জন্য এখানে এসেছি।” এখানেই না থেকে তিনি বলেন, “দেশে যেতে ভয় পাচ্ছি না। আমি দেশে যাব। কিন্তু, আমাকে নানা হুমকি দেওয়া হচ্ছে। চিন্ময়কৃষ্ণর হয়ে মামলা লড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।” মোদী ও শাহর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়ে চিন্ময়কৃষ্ণের আইনজীবী বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশে হিন্দুদের দুর্দশার কথা জানাতে চাই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য যেখানে বলার দরকার পড়বে, সেখানে বলব।”

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img