যাদবপুর বিশ্ববিদ্যালয় ভালো নেই – রবিবার সকালেও পরিবেশ থমথমে

Newsbazar24 :

শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই তৈরী হয় চরম উত্তেজনা। ব্রাত্য বসু নিজেই অসুস্থ হয়ে পারেন। তৃণমূল বিরোধী ছাত্র সমাজের মূল দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচনের। সেই দাবীকে কেন্দ্র করেই উত্তেজনা। সকালেও দেখা যায়, ক্যাম্পাসের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেঁড়া ব্যানার হোডিং। তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির অফিস থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। পুড়ে ছাই অশিক্ষক কর্মচারীদের অফিস। শনিবার শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু ভবনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শনিবার রাতে এগারোটা নাগাদ আবারও এই শিক্ষা বন্ধু ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুন দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যাদবপুরের প্রাক্তনী সাহিল আলিকে পুলিশ গ্রেফতার করে। ফলে সকাল থেকে উত্তেজনা আবার তৈরী হয়। সূত্রের খবর, WBCUPA এর অভিযোগের ভিত্তিতে অধ‍্যাপকদের পেটানোর ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৫টি এফআইআর করেছে। পুলিশ প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছে। প্রসঙ্গত, শনিবার তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জোরাল আন্দোলনে সরব হন পড়ুয়ারা। ওঠে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি। তা নিয়েই তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। উত্তেজনার আবহেই শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হয় প্রথম বর্ষের এক পড়ুয়া। সে আবার অতিবাম ছাত্র সংগঠন RSF এর সদস্য বলে জানা যাচ্ছে। তা নিয়েই এখন উত্তাল গোটা রাজ্য। সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img