চাকরিপ্রার্থীদের সঙ্গে পথে কুনাল

Newsbazar24 :

গুলিয়ে ফেলছে নাগরিক মহল যে কোনটা বাস্তব আর কোনটা নাটক! অভিযোগ তো নিয়োগ দুর্নীতি নিয়ে, যার অভিযোগের তীর শাসক দলের দিকে। সেই নিয়েই যত কেস ও গন্ডগোল। হঠাৎ তৃণমূলের সাধারণ সম্পাদক চাকরি প্রার্থীদের সঙ্গে হাইকোর্ট অভিযানে পা মেলালেন! এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে ধর্মতলায় মিছিলে কুণাল ঘোষ। পুলিশ সেই মিছিল আটকাতেই বেঁধে যায় ধস্তাধস্তিকাণ্ড। রাস্তায় বসে পড়েন কুণাল ঘোষ। বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা বুঝেই উঠতে পারছেন না কুনাল ঘোষ আসলে কি চাইছেন? এটা কি রাজনৈতিক রণকৌশল?

কুনাল ঘোষ জানাচ্ছেন যে এরা যোগ্য প্রার্থী। কিন্তু এদের নিয়োগ রাজ্য সরকার দিলেও হাইকোর্ট নানা কারণ দেখিয়ে এদের নিয়োগ আটকে রেখেছেন। সত্যিই কি তাই? তাহলে বার বার কেস হচ্ছে কেন? আন্দোলনকারীরা প্রত্যেকেই ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থী। তাঁদের শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। তাঁরা আশা করেছিলেন, এদিন তাঁরা কোনও আশার আলো দেখতে পারবেন। এদিন তাঁরা ভেবেছিলেন কোনও রায় দিতে পারেন বিচারপতি। কিন্তু মামলার শুনানি পিছিয়ে যায় আরও। আগামী ২০ মার্চ ফের এই মামলার শুনানি।এতদিন ধরে অপেক্ষা করতে করতে ধৈর্য্যের বাঁধ ভাঙে চাকরিপ্রার্থীরা। তাঁরা হতাশ হয়ে পড়েন। দালত থেকে সরসারি তাঁরা কুণাল ঘোষের দফতরে চলে যান। এরপরই কুণালের নেতৃত্বে ধর্মতলায় দ্রুত বিচারের দাবিতে পথে নামেন। সেই মিছিল রানি রাসমনি রোডে পৌঁছতেই পুলিশ আটকে দেয়।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img