সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠক

Newsbazar24 :

বেশ কয়েক মাস রাজ্য ও রাজ্যপালের সংঘাতের পরে এই মুহূর্তে এই দুই পক্ষের সম্পর্ক অনেকটা নমনীয়। বিশেষ করে রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো প্যানেলেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল। তার পরে সম্পর্ক অনেকটাই ঠিক হয়। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে রাজভবনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেন রাজ্যপাল। জানা যাচ্ছে, যে কোনও কারণেই হোক, রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসেই সময় কাটিয়ে দেন। সেই পরিস্থিতি এখন আর নেই।

এখন রাজ্যপালের পক্ষ থেকে অনেকটাই নরম বার্তা এসেছে। তাই তাঁর আমন্ত্রণে সৌজন্যের খাতিরেই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এর মাধ্যমে যদি সরকারি কাজে রাজভবনকেন্দ্রিক জট কিছুটা কাটে, তাতেও সুবিধাই হবে রাজ্য সরকারের। তাই সোমবার সব ঠিকঠাক থাকলে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁদের আলোচনার বিষয় এখনও স্পষ্ট নয়। কূটনৈতিক মহল মনে করছে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও তাতে পশ্চিমবঙ্গের কী ভূমিকা হওয়া উচিত তা নিয়ে আলোচনা হতে পারে।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img