Newsbazar24 :
২০২৬ এ বাংলায় মহারণ। চতুর্থবারের জন্য তৃণমূল না নতুন বিজেপি? উৎসুক সকলেই।
২০২৫-এ রাজধানী দিল্লি জয়ের পর, এবার ২০২৬-এর বাংলা বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। যমুনা পাড়ের গেরুয়া ঝড় দেখে, ২০২৬ সালে ভাগীরথীর তীরে ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয় তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি? ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা বলছে, এই মুহূর্তে বাংলায় ভোট ভাগে বিজেপির থেকে ৬ শতাংশ এগিয়ে রয়েছে তৃণমূল। তবে মধ্যে একটা বছর সময়। এই সময়ে গঙ্গা দিয়ে বহু জল প্রবাহিত হবে। শেষে কি দাঁড়াবে – এখুনি সিদ্ধান্তে আসা যাচ্ছে না।
ওদের সমীক্ষা বলছে, এখন বাংলায় ভোট ভাগে তৃণমূলের পক্ষে রয়েছে ৪৬ শতাংশ ভোট। অপরদিকে বিজেপির ক্ষেত্রে ভোট ভাগের পরিমাণ মোটামুটি ৪০ শতাংশ। যদিও লাগাতার একাধিক বিভাগে দুর্নীতির অভিযোগ, এবং সন্দেশখালি, আরজি কর, জয়নগরের মতো ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেললেও দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার ফলে বেশ কিছু বিষয়ে বেশ অ্যাডভান্টেজে রয়েছে তৃণমূল। আর তারই মধ্যে অন্যতম হল সংখ্যালঘু ভোট।





