Wednesday, February 11, 2026
23 C
Kolkata

জগন্নাথ মন্দিরের কাজ দেখতে মমতা যাচ্ছেন দিঘা

Newsbazar24 :

সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক যখন বাংলাদেশ হিন্দু বিরোধী উত্তাপে পুড়ছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী যাচ্ছেন হিন্দুদের জগন্নাথ মন্দির পরিদর্শনে। নবান্ন সূত্রের খবর, শেষ পর্যায়ের জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখার পাশাপাশি সেখানে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিঘায় যাবেন। প্রশাসনের সূত্র জানায়, হেলিকপ্টারে দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী। রবিবার পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার চালিয়ে দেখে নেওয়া হবে। অন্যদিকে জগন্নাথ মন্দির ঘিরে আকর্ষণ তুঙ্গে। দিঘা চৈতন্য গেট তৈরির কাজ বা মাসির বাড়ি, অর্থাৎ পুরনো জগন্নাথ মন্দিরের সবটাই সাজানোর কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা কাজের প্রয়োজনে কিছুটা সময় চেয়ে নেয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তাঁর সাধের ‘জগন্নাথ মন্দির’ পরিদর্শন করবেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কবে হবে এই মন্দিরের উদ্বোধন? জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী খতিয়ে দেখার পর প্রশাসন ও নির্মাণকারী সংস্থার মধ্যে এক বৈঠকের পর সেই বিষয়টি ঠিক হবে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যত্রতত্র ময়লা ফেলা বা গরু ছেড়ে রাখা যাবে না। ফুটপাথ পরিষ্কার রাখতে হবে। আগামী ১০ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার তিনি পূর্ব মেদিনীপুরের যাবেন। ১১ ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসবেন ১২ ডিসেম্বর। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই মন্দির উদ্বোধন করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এই মুহূর্তে বাংলার সামগ্রিক পরিস্থিতিতে ‘মন্দির’ শব্দটা ভোট বাক্সে খুবই প্রাসঙ্গিক তাতে কোনো সন্দেহ নেই।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img