আজ অভয়ার ৩২ তম জন্মদিন – চোখের জলে ভাসছে বাংলা

Newsbazar24 :

‘অভয়া তুমি নির্ভয়ে থাকো, বিচার তুমি পাবেই’ – এভাবেই অভয়ার আত্মাকে বার্তা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ ৯ ফেব্রুয়ারি। একাদিকে আরজি কর কান্ডের ৬ মাস পূর্ণ হচ্ছে পাশাপাশি আজই আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন। ৩১ পেরিয়ে ৩২-শে পা। আরজি কর হাসপাতালে তরুণী নিহত চিকিৎসকের জন্মদিন পালনের ডাক অভয়া মঞ্চের। অপরদিকে এদিন মেয়ের ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামার ডাক দিয়েছেন মৃতার বাবা-মা। খাস কলকাতার আরজি কর মেডিকেল কলেজে নিজের কর্মক্ষেত্রে গত বছর ৯ অগাস্ট নির্মম ভাবে ধর্ষণ-খুন হতে হয় কর্মরত তরুণী চিকিৎসককে। এদিনই তার ৬ মাস পূর্ণ হচ্ছে। এদিকে আজই আরজি করে নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। চোখের জলে ভাসছে সারা বাংলা।

আজ আবার নানা মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও ফ্রি অভয়া ক্লিনিক করা হচ্ছে বহু জায়গায়। মেয়ের জন্মদিনে ‘হার না মানা লড়াইয়ে’র ডাক দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মেয়ের ন্যায় বিচারের দাবিতে ফের একবার পথে নামার ডাক দিয়েছেন মৃতার মা-বাবা। এদিন বিকেলে আরজি করে নির্যাতিতার জন্মদিন পালনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই উপলক্ষ্যে স্বাস্থ্য সচিব, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি এদিন একাধিক নাগরিক সংগঠন ও চিকিৎসক সংগঠনের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে এদিনের কর্মসূচীতে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে। নির্যাতিতার জন্মদিন পালনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img