বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমাজনের সঙ্গে নতুন চুক্তি

Newsbazar24 :

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) এবং বস্ত্র দফতরের সঙ্গে এই চুক্তি হয় অ্যামাজনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই এদিনের এই চুক্তি (Amazon-West Bengal Govt) হয়। এই চুক্তির মাধ্যমে বাংলায় ছোট ব্যবসায়ীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে বাংলায় তৈরি পণ্য আরও বেশি করে দেশ এবং বিদেশের মানুষের কাছে পৌছে দেওয়ার ব্যবস্থাও অ্যামাজন করবে বলে জানা গিয়েছে। অ্যামাজনের তরফে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, চুক্তির অধীনে অ্যামাজন রাজ্যের MSME গুলিকে তাদের ‘গ্লোবাল সেলিং প্রোগ্রামে’র অধীনে প্রশিক্ষণ দেবে এবং সেখানে অন্তর্ভুক্ত করবে। আর এর মাধ্যমে ‘মেড ইন ইন্ডিয়া’র সমস্ত পণ্য ২০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের গ্রাহকদের কাছে রপ্তানি করবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন, ছোট ব্যবসাগুলিকে যাতে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা যায় এবং আরও বেশি রপ্তানি করা সম্ভব হয় সেজন্য এই চুক্তি। এতে বাংলার ব্যবসায়ীরা উপকৃত হবে বলেও এদিন জানান ওই আধিকারিক। অন্যদিকে গ্লোবাল ট্রেড, অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর ভূপেন ওয়াকাঙ্কর জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বাংলা সহ সারা ভারতের ছোট ব্যবসায়ীদের একটা জায়গায় আনার কাজ করা হচ্ছে। যাতে তাদের বিক্রি বাড়ে।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img