শুভেন্দুর এলাকাতেই ধরাশয়ী বিজেপি

Newsbazar24 :

পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। ১২টি আসনের সবকটি আসনই দখল করল শাসকদল। যদিও আগেই দু’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন রাজ্যের শাসকদলের মনোনীত প্রতিনিধিরা। বৃহস্পতিবার দশটি আসনে নির্বাচন হয়। এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা-১ ব্লকের আলংগিরিতে নির্বাচন শুরু হয়। বিকেল না গড়াতেই সব আসনেই জয়ী হয় তৃণমূল। ১২টি আসনে মোট ভোটার ছিলেন ৩৯৩ জন। ভোট পড়েছে ৩৮০টি। কিন্তু ভোটাররা মুখ ফিরিয়েছে বিজেপি থেকে। তারা এখন তৃণমূলের পক্ষে।

সমবায় নির্বাচনে এভাবে পর পর পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি। আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার নির্বাচনেও হেরেছে বিজেপি। তার আগে বা পরে সমস্ত নির্বাচনেই হারতে হয়েছে পদ্ম শিবিরকে। এই বিষয়ে জেড়থান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন, ‘‌এই জয় থেকেই এটা প্রমাণ হয় মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। উন্নয়নের সঙ্গে আছেন’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে সংগঠন দুর্বল হচ্ছে বিজেপির? এমনকী সম্প্রতি এই এলাকায় কয়েক দিন আগে বেশ কিছু বিজেপির ব্লক স্তরের নেতা তৃণমূলে যোগদান করেছিলেন।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img