Newsbazar24 :
সারা বাংলার মতো কলকাতা ১৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক উদ্দীপনার সঙ্গে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। এখানে মহিলা ও প্রবীণ নাগরিকদের খুবই ভিড় দেখা গেছে।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প মানুষ ভালোবেসে গ্রহণ করছে। তাই সর্বস্তরের মানুষ এখানে আসছে। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প এখন সারা ভারতের বিভিন্ন রাজ্য গ্রহণ করছে। বিরোধীরা এক সময় বলতেন এটা ভিক্ষা দেওয়া। কিন্তু মানুষের ভিড় প্রমাণ করছে, এটা ভিক্ষা নয়, এটা ভালোবাসার অনুদান। সারা বাংলার মহিলারা মুখ্যমন্ত্রীর পাশে আছেন বলেই এই ক্যাম্পে মহিলাদের এতো ভিড়। তিনি সকলকে ধন্যবাদ জানান।



