Newsbazar24 :
শনিবার একটু বেশি রাতে একাধিক গাড়ি দিয়ে বিধায়কের গাড়িকে ধাক্কা মারা হয়েছে – অভিযোগ করেছেন বিধায়ক সাবিত্রী মিত্র নিজে।তাঁর অভিযোগ, মানিকচক থেকে ফেরার পথে একটি গাড়ি সামনে থেকে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। এরপরেও পিছন থেকে এসে বারবার ধাক্কা মারার চেষ্টা করে ওই গাড়ি। এরপরই প্রাণভয়ে পুলিশে খবর দেন মানিকচকের বিধায়ক। জানা গিয়েছে, মানিকচকের এনায়েতপুরে একটি খেলার অনুষ্ঠান ছিল। সেখান থেকে শনিবার রাতে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। মানিকচক থেকে ইংরেজবাজার ফেরার পথে, ইংরেজবাজার থানা এলাকায় মিলকির কাছে হঠাৎ একটি গাড়ি সামনে চলে এসে এবং ধাক্কা মারে। বিধায়কের গাড়ি কোনওমতে পাশ কাটিয়ে এগিয়ে গেলে, সেই গাড়ি ফের অনুসরণ করে। পিছন থেকে এসেও গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ বিধায়কের। তবে এই নিয়ে এখনো বিস্তারিত কোনো খবর সামনে আসে নি।
মানিকচকের বিধায়ক বলেন,
পরিকল্পিতভাবে মারার চেষ্টা করা হচ্ছিল তাঁকে। সেই কারণেই গাড়িটি একবার সামনে থেকে, একবার পিছন থেকে ধাক্কা মারে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই গাড়িটির খোঁজ চলছে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। তারপরে আরও এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটে।



