“হেলে পড়া বাড়ি” – নতুন নামকরণ শুভেন্দুর

Newsbazar24 :

বিধানসভাকে উত্তাল করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ছে। বছরের শুরুতেই বাঘাযতীনে ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়া থেকে যে অধ্যায়ের সূচনা হয়েছে তাতে সংযোজিত হয়েছে, বাগুইআটি, ট্যাংরা, সল্টলেক,বেলঘরিয়া তপসিয়া-সহ একাধিক জায়গার নাম। গত বছর ছিল গার্ডেনরিচ।শহরের বুকে একাধিক হেলে পড়া বাড়ির হদিশ মিলেছে। তা নিয়ে আগেই মেয়রকে “হেলে পড়া” হাকিম বলে কটাক্ষ করেছিলেন। এবার তাঁর গ্রেফতারির দাবি তুললেন তিনি। বিধানসভা উত্তাল করারও দাবি তোলেন তিনি। কলকাতা পৌরনিগমের কর্মসূচিতে বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা বিষয় স্পষ্ট বেআইনি নির্মাণের কারণেই এভাবে বাড়ি হেলে পড়ছে।

অভিযোগ সোজা বাড়ি থেকে হেলে পড়া বাড়িয়ে মাঝখানে কয়েক কোটি টাকার হাত বিনিময় হয়েছে। আর তাতে যুক্ত পৌরসভা, কাউন্সিলার, পুলিশ, বিএলআরও অফিস থেকে শুরু করে বহু সরকারি আমলা। শুভেন্দু বলেন, “আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি, ঐতিহ্যের বাড়ি, রাজবাড়ি, রবি ঠাকুরের বাড়ি…. এই প্রথমবার কলকাতার মহানগরীর ছাপ্পা মেরে চেতলা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জনাব ফিরহাদ হাকিম, একটা নতুন সংযোজন করেছেন হেলে পড়া বাড়ি। নতুন সংযোজিত বাড়ি।”শুভেন্দু পরিসংখ্যান দিয়ে জানান, KMDA এলাকাতে যেভাবে বেআইনি বিল্ডিং হয়েছে, যেভাবে অনুমোদিত হয়েছে, যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে, ট্যাক্স চালু করা হয়েছে, তার প্রতিবাদ করার সময় এসেছে। তিনি বলেন, “একাধিক জনস্বার্থের মামলা বিধাননগর ও কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। আমি আদালতকে আবেদন জানাব, এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে।” উল্লেখ্য, শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ি প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, “সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়।” এর পরেও বিতর্ক কম হয় নি। কিন্তু আরও মারাত্মক অভিযোগ কলকাতায় কমবেশি ৫ হাজার জলশয়ের চরিত্র বদল করে বাস্তু জমি করে সেখানে বহুতল করা হয়েছে। শুভেন্দুর বক্তব্য সেই কারণেই একের পর এক বাড়ি হেলে পড়ছে। তিনি এর প্রতিবাদে বিধানসভা উত্তাল করার ডাক দিয়েছেন।

এটা শুধুই রাজনীতির জন্য রাজনীতি নয়। এর সঙ্গে যুক্ত বহু মানুষের জীবন, জীবিকা ও মাথার ওপরে ছাদ। তাই এই নিয়ে সঠিক তদন্ত হওয়া ও কড়া সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে রাজ্য সরকারের।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img