এবার আরো কড়া মমতা – কঠোর নির্দেশ মন্ত্রীদের

Newsbazar24 :

তৃণমূলের পরিষদীয় বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দলের নেতৃত্ব নিয়ে কোনো বিতর্ক নয়, দলের শেষ কথা তিনিই বলবেন। এবার তিনি মন্ত্রীদের উপর চাপিয়ে দিলেন বেশ কিছু নির্দেশিকা। আগামী ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে তিনি এখন অনেক কঠোর। তাই বিভিন্ন দফতরের কাজকর্ম নিয়ে খোঁজখবর করতে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিক দফতরের মন্ত্রী এবং অফিসারদের নিয়ে বৈঠকও করেছেন। যে সব দফতরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সেগুলির কাজ দ্রুত শেষ করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতি সপ্তাহে কাজের হিসেব দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। প্রতি সপ্তাহে একবার করে মন্ত্রীদের রিপোর্ট জমা করতে হবে যে কাজ কতদূর এগোলো।

কয়েকটি দপ্তরের রিপোর্ট তিনি সরাসরি নিজে চেয়েছেন। । এই দফতরগুলির তালিকায় আছে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, কৃষি, সেচ ও জলসম্পদ, পরিবহণ, স্বাস্থ্য–সহ আরও বেশ কয়েকটি। সরাসরি সাধারণ মানুষ এই দফতরগুলির সঙ্গে যোগাযোগ রাখে। সোমবার বিধানসভার অধিবেশনের পর মন্ত্রী পুলক রায় ও তাঁর দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যসচিব মনোজ পন্থের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে প্রত্যেক সোমবারই বৈঠক হবে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img