‘বাংলাদেশের সব মানুষ রাতারাতি হিন্দু বিরোধী হয়ে যায়নি’ – অধীর

Newsbazar24 :

গত বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। এই নিয়ে শুধুই ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে প্রতিবাদ। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। প্রাক্তন কংগ্রেস সাংসদের কথায়, পড়শি দেশের একাংশ উগ্র মৌলবাদী মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বাংলাদেশের সাধারণ মানুষ তাঁরা কখনই হিন্দু বিরোধী নন। তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ সেখানকার টালমাটাল পরিস্থিতি ও অস্থিরতার সুযোগ নিয়ে, আর মহম্মদ ইউনূসের অদক্ষতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইছে। এই বাংলাদেশে আজ যাঁরা মৌলবাদী শক্তি, একদিন তাঁদের হাতেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যা হয়েছিল। স্বাভাবিকভাবেই সেই শক্তি হয়ত এতদিন দমে ছিল। এবার মাথা চাড়া দিয়ে উঠেছে।” তিনি বলেন, পাকিস্তান পন্থী মৌলবাদীদের হাতের পুতুলের পরিনত হয়েছেন ইউনুস।

তিনি বলেন, সেই মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছে সে দেশের মৌলবাদ বিরোধী মুসলিম সমাজও। তাঁর কথায় -“মৌলবাদীদের হাতে বিপন্ন হচ্ছে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ও উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের সব মানুষ রাতারাতি হিন্দু বিরোধী হয়ে যায়নি।” তিনি বিশ্বাস করেন বাংলাদেশের সেকুলার মানসিকতা সম্পন্ন মানুষ কখনোই এই অত্যাচার মেনে নেবে না।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img