‘দিদিকে বলো’তে ফোন করতেই রাজ্য আবাস যোজনায় নাম উঠলো বিজেপি নেতার

Newsbazar24 :

যখন সারা রাজ্য জুড়ে আবাস দুর্নীতির খবর আসছে, ঠিক তখনই মন ভালো করা একটি খবর পেয়ে খুশি নাগরিক মহল।জানা গিয়েছে, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকার বাসিন্দা সুরেন্দ্র আর্থিকভাবে খুবই দুর্বল। পেশায় তিনি একজন কাঠের মিস্ত্রি। যে টিনের ঘরে তিনি থাকেন সেই ঘরটির অবস্থাও খুবই খারাপ। আবাস যোজনায় ঘর পেতে তিনি আবেদন করেছিলেন। কিন্তু অপেক্ষা করেও তালিকায় নিজের নাম দেখতে পাননি সুরেন্দ্র। মন খারাপ নিয়েই তিনি ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করেন। ফোনে তিনি তার ঠিকানা সহ বিস্তারিত জানান। তার পরেই ঘটলো ম্যাজিক।

সমস্যার সমাধান হয় সুরেন্দ্রর। মঙ্গলবার সরকারি আধিকারিকরা তাঁর বাড়ি সরেজমিনে পরিদর্শন করে যান। আর তার পরেই তার নাম উঠে যায় আবাস তালিকায়। এই নেতা সুরেন্দ্র বর্মণ কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা এবং তিনি বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি। ঘর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন সুরেন্দ্র। ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন, মুখ্যমন্ত্রী মানবিক। তিনি দলমত নির্বিশেষে সকলকেই সরকারি সুবিধার ব্যবস্থা করে দেন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img