আরাবুল কি আবার গ্রেফতার হতে চলেছে?

Newsbazar24 :

একেই বলে -‘মরার উপর খাঁড়ার ঘা।’ শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ের এক সময়ের বেতাজ বাদশা আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে। আর প্রায় সঙ্গে সঙ্গেই আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলো। রাতারাতি আরাবুল, তাঁর ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হল মামলা। যার জেরে ফের একবার আরাবুলের গ্রেফতারি নিয়ে ভাঙড়ে জল্পনা শুরু হয়েছে। ওদিকে শুক্রবার সন্ধ্যায় সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন আরাবুল। কোনও প্রতিক্রিয়া দেননি তাঁর ছেলে হাকিমুলও। এখন আরাবুল কি আবার গ্রেফতার হতে চলেছে? প্রশ্ন নাগরিক মহলের।

আরাবুলের সাসপেন্সন নিয়ে অবশ্য রসিকতাও কম নেই। এর আগে আরাবুলকে ৬ বছরের জন্য দল সাসপেন্ড করে আবার ৬ মাসের মধ্যে দলে ফিরিয়েও নিয়েছিল। সেকথা মাথায় রেখে এবার সাসপেনশনের পরে প্রকাশ্যে টুঁ শব্দটি করেননি আরাবুল। তবে পরিস্থিতি যে বদলে গিয়েছে তা টের পাওয়া যায় শুক্রবার রাত বাড়লে। জানা যায় ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিজয়গড় থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর ঘটনায় আরাবুল, তাঁর ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভাঙচুর, সরকারি কাজে বাধাসহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। এখন দেখার শেষ পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়!

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img