এবার বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Newsbazar24 :

শুক্রবার রাতে দ্বিতীয় হুগলী সেতুর উপর দুই নেতার কান্ড দেখে স্তম্ভিত হয়েছিলেন নাগরিক মহল। সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। এবার সেই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন সমাজকর্মী প্রতাপ বসু। শনিবার বিকেলে তিনি অভিযোগ লিপিবদ্ধ করান। প্রতাপবাবুর বক্তব্য, সাধারণ মানুষ এই কাজ করলে পুলিশ সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নিত। যেহেতু তাঁর প্রভাবশালী। সেই কারণে সঙ্গে-সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। আইনের চোখে তো সকলে সমান। তাহলে কেন পুলিশ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? তিনি বলেন, “দু’জনই এ রাজ্যের জনপ্রতিনিধি। একজন যান লোকসভায় অন্যজন বিধানসভায়। একজন আবার রাজ্যের মন্ত্রী। আর যিনি সাংসদ তিনি আগে বিচারপতি ছিলেন। গতকাল ওঁরা যে ঘটনা ঘটিয়েছেন। সর্বপরি যে অশ্রাব্য ভাষা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেই ভাষা সুস্থ পরিবেশ নষ্ট করে। সেই কারণে আমি অভিযোগ জানাতে বাধ্য হয়েছি।” এই ঘটনায় মুখ পুড়েছে বাংলার, বাংলার সংস্কৃতির।

শুক্রবার রাতে কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ। সে সময়ে টোল ট্যাক্সের আগেই বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। হর্ন বাজানোকে কেন্দ্র করে মন্ত্রী ও সাংসদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে বাগ বিতণ্ডা শুরু। অভিযোগ ওঠে, গালিগালাজেরও। পরে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। দু’জনকেই থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img