অভিষেকের স্বাস্থ্য শিবিবারে প্রচুর মানুষের ভিড়

Newsbazar24 :

একদম নিজস্ব মস্তিস্ক প্রসূত ভাবনা নিয়েই এগিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন প্রকল্প ‘সেবাশ্রয়’ মানুষকে রীতিমত পরিষেবা দেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার উদ্বোধনের দিন থেকেই ৪১ টি শিবিরে একটু একটু করে রোগীদের ভিড় জমছিল। প্রথমদিন ডায়মন্ড হারবার বিধানসভার ৪১ টি শিবিরে ৫৬৮৯ জন উপস্থিত হন। ৩৩৪০ জন রোগীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। ২৬০০ জনকে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। রেফার করা হয়েছিল ১৮১ জনকে। দ্বিতীয় দিনের হিসেবে জানা গিয়েছে, ৪১টি শিবিরে মোট উপস্থিতির সংখ্যা ৬,৯৪৫। তাঁদের মধ্যে ৪,৩১২ জনের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। ৩,৯৪২ জনকে ওষুধ বিতরণ করা হয়েছে। রেফার করা হয়েছে ২৩৬ জনকে। এখানে বিভিন্ন স্তরের মানুষ আসছেন তাদের সমস্যা নিয়ে। খুবই যত্ন সহকারে চিকিৎসকেরা তাদের পরীক্ষা করছেন। প্রয়োজনে ওষুধ দিচ্ছেন। এই পরিষেবাতে খুশি মানুষ।

এই অভিনব ভাবনার সঙ্গে দলের সরাসরি যোগাযোগ নেই। তিনি তাঁর সাংসদ এলাকার অধীনে ৭টি বিধানসভাতে এই পরিষেবা চালু করেছেন। সেবাশ্রয়’ ক্যাম্পে চিকিৎসা গ্রহণের পর অনেকেই শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন। জনৈক উপভোক্তা সাকিনা খাতুন সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংসদকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমার মা একটি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেবাশ্রয়ের প্রথম দিনেই আমরা মাকে একটি শিবিরে নিয়ে আসি। ডাক্তাররা খুব যত্ন সহকারে চিকিৎসা করলেন এবং ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করেন। যেখানে তিনি দুটি ব্যয়বহুল মেডিকেশন বিনামূল্যে পেয়েছেন।” সব মিলিয়ে একদম উৎসবের মেজাজে চলেছে ‘সেবাশ্রয়’।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img