কালীঘাটের কাকুর পেস মেকার নিয়ে বিতর্ক

Newsbazar24 :

একাধিক কারণেই প্রশ্ন উঠেছে যে সত্যিই কি কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের বুকে বসানো পেস মেকার কাজ করছে না? এই নিয়ে এক প্রস্থ বিতর্ক হয়ে যায় আদালতে। কালীঘাটের কাকুর মূল অসুখটা কী? এই নিয়েই দানা বাঁধছে রহস্য। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের ঠিক আগেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে আইসিসিইউ-তে চিকিৎসাধীন তিনি। এস‌এসকেএম-এর পর এক বেসরকারি হাসপাতাল ঘুরে এবার বাইপাসের ধারের অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক। বিচারক জানতে চান, ‘কাকুর কী হয়েছে?’ কারণ সেই অসুখ নিয়েই তৈরী হয়েছে ধোঁয়াশা! বাদী ও বিবাদী পক্ষ অসুখ নিয়ে একমত হতে পারছেন না।

সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ‘১০ বছরের বেশি হ‌ওয়ায় কাকুর পেসমেকারের ব্যাটারি কাজ করছে না।’ কিন্তু চিকিৎসকদের রিপোর্ট তো সেই কথা সমর্থন করছে না। রিপোর্ট বলছে পেস মেকার ঠিকঠাক কাজ করছে। আদালতে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই রিপোর্ট অনুযায়ী, কাকুর এখন হৃদরোগজনিত কোন‌ও সমস্যা নেই। অন্য রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন। ওই হাসপাতালে শুধুই হৃদরোগ জনিত অসুখের‌ চিকিৎসা হয়। তাই অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কার্ডিওলজি জনিত সমস্যা যদি নাই থাকে, তাহলে পেসমেকার বিকল হওয়ার কথা আদালতে কেন উল্লেখ করলেন কাকুর আইনজীবী? তাহলে আলিপুরের হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টে গলদ? রহস্য এখানেই ঘনীভূত হয়েছে। কাকু কি সত্যিই অসুস্থ? এই প্রশ্ন উঠছে নানা মহল থেকে।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img