Newsbazar24 Desk: মুর্শিদাবাদে বোমার তাণ্ডব! জুয়ার আসরে পুলিশের হানা, পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো বোমা
ঘটনার সূত্রপাত
রবিবার গভীর রাতে রীতমতো যুদ্ধক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের সালার থানার খাড়েরা গ্রাম! গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি জুয়ার আসরে অভিযান চালাতে গিয়েছিল সালার থানার পুলিশ বাহিনী। কিন্তু পুলিশ পৌঁছাতেই বাঁধল চরম তাণ্ডব!
অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক বোমা ছুড়তে শুরু করে। পর পর বোমার বিস্ফোরণে শিউরে ওঠে গোটা এলাকা।
আহত পুলিশ কর্মী
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাদেক আলী বোমার আঘাতে গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তড়িঘড়ি বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অন্যান্য আহত: হামলায় আরও ২ জন ASI এবং ১ জন সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন।অভিযোগ, পর পর কয়েকটি বোমা ছুড়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
গোটা ঘটনায় রাত থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। সকালেও পরিস্থিতি থমথমে। খারেরা গ্রামে পুলিশবাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই এলাকা জুড়েই ছড়ায় তীব্র চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
সালার থানার পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং এই জুয়ার ঠেক ও বোমাবাজির নেপথ্যে মূল মাথা কারা, তা খুঁজে বের করার চেষ্টা



