প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন পদ্ধতি
আবেদন করলেই মিলবে ১৫ হাজার টাকা, সঙ্গে ৩ লক্ষ টাকার ঋণের সুবিধা
নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজের গরিব ও পরিশ্রমী মানুষের কথা মাথায় রেখে চালু করেছেন একটি নতুন সরকারি প্রকল্প। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প। মূলত সমাজের বিভিন্ন কুটির শিল্প ও কারিগরি কাজের সঙ্গে যুক্ত মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আবেদন করলে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করার জন্য অনলাইনে একটি পোর্টাল চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধাগুলি কী কী ?
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে যারা আবেদন করবেন, তাঁরা একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন।
২০ দিনের প্রশিক্ষণের সুবিধা
এই প্রকল্পে আবেদনকারীদের মোট ২০ দিনের ট্রেনিং দেওয়া হবে।
প্রথম ৫ দিন সাধারণ প্রশিক্ষণ
পরবর্তী ১৫ দিন অ্যাডভান্স ট্রেনিং
- আরও পড়ুন-কোন রেশন কার্ডে কত কেজি চাল, আটা ও গম পাবেন? জেনে নিন বিভিন্ন কার্ডের-এর সম্পূর্ণ তালিকা
ট্রেনিং চলাকালীন দৈনিক ভাতা
প্রশিক্ষণ চলাকালীন আবেদনকারীদের প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে।
অর্থাৎ ২০ দিনে মোট ১০,০০০ টাকা ভাতা পাবেন আবেদনকারী।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট
ট্রেনিং সম্পূর্ণ হলে আবেদনকারীদের একটি সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে।
১৫,০০০ টাকার আর্থিক সহায়তা
প্রশিক্ষণ শেষ হওয়ার পর আবেদনকারীদের ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, যা মূলত কাজের প্রয়োজনীয় সরঞ্জাম (টুলস) কেনার জন্য।
৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা
এই প্রকল্পে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
প্রথমে ১ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে
সেই ঋণটি সঠিকভাবে শোধ করতে পারলে পরবর্তী ধাপে আরও ২ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে
এই ঋণের জন্য কোনও গ্যারান্টার লাগবে না।
কারা কারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে সমাজের বিভিন্ন কুটির শিল্প ও কারিগরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন, যেমন
কামার
কুমোর
রাজমিস্ত্রি
কাঠমিস্ত্রি
নৌকা তৈরির মিস্ত্রি
চাবি তৈরির মিস্ত্রি
নাপিত
টেলার (দর্জি)
পাথরের বিভিন্ন জিনিস তৈরি করার মিস্ত্রি
এবং এই ধরনের অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?
আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলি অবশ্যই থাকতে হবে—
আবেদনকারীর আধার কার্ড
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে
আবেদন করার সময় ফিঙ্গারপ্রিন্ট (Biometric Authentication) দিতে হবে
আবেদনকারীর নিজস্ব ব্যাংক পাসবুক
গুরুত্বপূর্ণ:
আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন কীভাবে করতে হবে ? (Step by Step)
এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে জেনে নেওয়া দরকার—
বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে এই আবেদন করা যাবে না
আবেদন শুধুমাত্র CSC (কমন সার্ভিস সেন্টার) থেকেই করা যাবে।
ধাপ ১:
আবেদনকারীকে নিকটবর্তী CSC সেন্টারে যেতে হবে
ধাপ ২:
CSC সেন্টারের অপারেটর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অনলাইন পোর্টালে আবেদনকারীর তথ্য নথিভুক্ত করবেন
ধাপ ৩:
আধার কার্ড ও মোবাইল নম্বর যাচাই করা হবে
ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেনটিকেশন করা হবে
ধাপ ৪:
আবেদনকারীর পেশা সংক্রান্ত তথ্য দেওয়া হবে
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আপলোড করা হবে
ধাপ ৫:
সব তথ্য সঠিক থাকলে আবেদন সাবমিট করা হবে
ধাপ ৬:
আবেদন সফল হলে একটি রসিদ / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে
আবেদন করার পর কী হবে?
আবেদন যাচাই করা হবে
যোগ্য হলে প্রশিক্ষণের জন্য ডাকা হবে
প্রশিক্ষণ শেষ হলে আর্থিক সহায়তা ও ঋণের সুবিধা দেওয়া হবে
গুরুত্বপূর্ণ সতর্কতা
আবেদন সম্পূর্ণ বিনামূল্যে
কোনও দালালের প্রয়োজন নেই
শুধুমাত্র CSC সেন্টার থেকেই আবেদন করুন
- pm vishwakarma





