Newsbazar24. :: ২০২৬–২৭ অর্থবর্ষের প্রথম ছয় মাসেই যাত্রী পরিবহণ খাতে ৩০৮ কোটি টাকারও বেশি আয় করে উল্লেখযোগ্য সাফল্য পেল মালদা ডিভিশন। এপ্রিল থেকে সেপ্টেম্বর—এই ছয় মাসের হিসাবেই রেলের যাত্রী আয়ে এই নজরকাড়া সাফল্য সামনে এসেছে। যাত্রী পরিষেবার প্রতি মানুষের নির্ভরতা এবং রেলপথে যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদারই প্রতিফলন এই আয়বৃদ্ধি।
পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, মণীশ কুমার গুপ্ত-র নির্দেশনায় ও সিনিয়র ডিসিএম মালদা কার্তিক সিং-এর তত্ত্বাবধান ও নজরদারিতে ডিভিশনের কমার্শিয়াল বিভাগ যাত্রী পরিবহণ ও রাজস্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
সেপ্টেম্বর ২০২৬-এ মালদা ডিভিশন প্রায় ৩২.৩৭ লক্ষ যাত্রীকে পরিষেবা প্রদান করে ৫২.০৯ কোটি টাকা যাত্রী আয় করেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ২৯ লক্ষ যাত্রীর পরিষেবায় আয় ছিল ৪২.৬৮ কোটি টাকা।
২০২৬–২৭ অর্থবর্ষের ছয় মাসে যাত্রী পরিবহণের সংখ্যা ২.১৪ কোটি এবং যাত্রী আয় ৩০৮.৬২ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যাত্রী পরিবহণে ৮.৫০ শতাংশ এবং যাত্রী আয়ে ১৪.৫৪ শতাংশ বৃদ্ধি হয়েছে।
টিকিট পরীক্ষার ক্ষেত্রেও মালদা ডিভিশন উল্লেখযোগ্য সাফল্য। সেপ্টেম্বর ২০২৬-এ এই খাতে প্রায় ১.৫২ কোটি টাকা আয় হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১১৩ শতাংশ বেশি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭.৫২ শতাংশ বেশি।
চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টিকিট পরীক্ষার মাধ্যমে সঞ্চিত আয় দাঁড়িয়েছে ১২.৭৩ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এই আয় ছিল ৬.৮৮ কোটি টাকা অর্থাৎ, বছরের হিসেবে এই ক্ষেত্রে ৮৫ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
অন্যান্য কোচিং আয় -এর ক্ষেত্রেও ২০২৬–২৭ অর্থবর্ষের প্রথম ছয় মাসে সঞ্চিত আয় হয়েছে ১৮.৯১ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে আয় ছিল ১৫.৫৩ কোটি টাকা
বাণিজ্যিক বিবিধ আয এর আওতায় ২০২৬–২৭ অর্থবর্ষে মালদা ডিভিশন মোট ৬.৯৯ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৫০ শতাংশ বৃদ্ধি
এই আয়ের মধ্যে ০.৮৮ কোটি টাকা নন-ফেয়ার রেভিনিউ ২.৯১ কোটি টাকা পার্কিং ফি এবং ০.৬৮ কোটি টাকা পে অ্যান্ড ইউজ শৌচালয় থেকে প্রাপ্ত আয় অন্তর্ভুক্ত রয়েছে
চলতি অর্থবর্ষের মাত্র ছয় মাসেই ৩০৮ কোটির বেশি যাত্রী আয় মালদা ডিভিশনের জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক। বছরের বাকি ছয় মাসে এই আয়ের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর রেলমহলের।



