Newsbazar24:পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাস্তা থেকে রাতারাতি এক আকরিক বোঝাই লরি উধাও! ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। কিন্তু পুলিশের তৎপরতায় লরিটি উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় দুষ্কৃতিকারীকে। জানা গেছে লরিটিকে হাইজ্যাক করেছিল এক দুষ্কৃতি। পুলিশ রীতিমত
পুলিশ সূত্রে জানা যায়,মেদিনীপুরের ডেবরা এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলেন চালক। সেই সময়েই দুষ্কৃতি লরি নিয়ে চম্পট দেয়। পেট্রোলিং পুলিশে খবর দেয় লরি চালক। পুলিশ ওই রাস্তায় সমস্ত চেকপোস্টগুলিকে সতর্ক করে এবং ব্যারিকেড গুলিকে সক্রিয় করে। সাথে সাথে পুলিশ দাসপুরের রাস্তায় ব্যারিকেড দেয়। পাঁশকুড়ার দিকে মোতায়েন হয় সশস্ত্র পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত রাতে এলাকায় পুলিশি ব্যারিকেড থেকে সাধারণ মানুষ চমকে যায় । তখন হঠাৎই একটি মাল বোঝাই লরি তীব্র বেগে ধেয়ে এসে পুলিশের ব্যারিকেডে ধাক্কা দেয়। তারপর ধাক্কা দেয় পাশের একটি দেওয়ালে। গাড়িটি থমকে গেলে কেবিন থেকে লরির চালক পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায় পুলিশের হাতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-মেদিনীপুর সড়কের সংযোগস্থল দাসপুরের বকুলতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানতে পারে এটি ডেবরার আকরিক বোঝাই রাস্তায় চুরি হওয়া সেই লরি। আপাতত পুলিশি হেফাজতে। ঐ দুষ্কৃতি।





