বারুদের গন্ধে উত্তপ্ত পানিহাটি! বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর বোমা, জখম ৫

বাইকে এসে পরপর বোমা ছোড়ার অভিযোগ

নিউজ বাজার২৪ ডেস্ক , উত্তর ২৪ পরগনা: রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। একদিকে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুন, আর অন্যদিকে পানিহাটিতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে চলল মুহুর্মুহু বোমাবাজি। বুধবার রাতে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায় এই ঘটনায় অন্তত ৫ জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে খবর।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মীরা কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী এলাকায় ঢোকে। তারা বিজেপি কর্মীদের লক্ষ্য করে একের পর এক বোমা ছুড়তে শুরু করে। অভিযোগ, অন্তত তিনটি বোমা ছোড়া হয়েছে। বোমার আঘাতে বিজেপি কর্মীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা

বিস্ফোরণের শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই আহত ৫ বিজেপি কর্মীকে উদ্ধার করে দ্রুত আরজিকর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশি তৎপরতা ও রাজনৈতিক চাপানউতোর

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা বর্তমানে পুলিশি পাহাড়ায় রয়েছে। খড়দহ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে।

এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, এর পেছনে রাজনৈতিক কোনো যোগ নেই, এটি এলাকার ব্যক্তিগত বিবাদের ফল হতে পারে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা প্রসঙ্গে বলেন, “গত ১৫ বছরের জঙ্গলরাজের ফল ভোগ করছে বাংলা। বুধবার খড়দহে বোমা আর বসিরহাটে গুলিতে আক্রান্ত হয়েছেন আমাদের কর্মীরা।”

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img