পাকিস্তানে প্রকাশ্যে হামাস–লস্কর নেতাদের বৈঠক, ভিডিও ঘিরে চাঞ্চল্য

ডিজিটাল ডেস্ক নিউজবাজার২৪ঃ পাকিস্তানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির মধ্যে নতুন যোগাযোগের ইঙ্গিত মিলেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে হামাস-এর এক শীর্ষ কমান্ডার ও লস্কর-এ-তৈয়বা-র এক নেতার মুখোমুখি সাক্ষাৎ। ভিডিওটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বলে দাবি করা হয়েছে।

সূত্র অনুযায়ী, হামাসের সিনিয়র কমান্ডার নাজি জাহির এবং লস্কর-এ-তৈয়বার কমান্ডার রাশিদ আলি সন্ধু একসঙ্গে উপস্থিত ছিলেন একটি রাজনৈতিক কর্মসূচিতে। ওই অনুষ্ঠানটি আয়োজন করেছিল পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (PMML)—যাকে লস্কর-এ-তৈয়বার রাজনৈতিক মুখ বলে মনে করা হয়। অনুষ্ঠানে নাজি জাহির ছিলেন প্রধান অতিথি, আর রাশিদ আলি সন্ধু উপস্থিত ছিলেন পিএমএমএল-এর নেতা হিসেবে।

নাজি জাহিরের পাকিস্তান যোগ নতুন নয়। জানা যাচ্ছে, তিনি এর আগেও একাধিকবার পাকিস্তান সফর করেছেন। ফেব্রুয়ারি ২০২৫-এ তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করেন বলে দাবি, যা পহেলগাম হামলার কয়েক সপ্তাহ আগের ঘটনা। সেই সময় তিনি লস্কর-এ-তৈয়বা ও জইশ-ই-মহম্মদের কমান্ডারদের সঙ্গে এক মঞ্চে উপস্থিত হয়ে ভারতবিরোধী সমাবেশে ভাষণ দেন।

মালদহে বিএলও-র মৃত্যু, কাজের চাপের অভিযোগে তীব্র রাজনৈতিক চাপানউতোর

এরও আগে, ২০২৪ সালের জানুয়ারিতে তিনি করাচি সফর করেন এবং করাচি প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এপ্রিল ২০২৪-এ তাঁর ইসলামাবাদ সফরের কথাও সামনে আসে। সে সময় ইসলামাবাদ হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

৭ অক্টোবর ২০২৩-এ ইজরায়েলে হামলার ঘটনার এক সপ্তাহের মধ্যেই, ১৪ অক্টোবর নাজি জাহির পাকিস্তানে পৌঁছান এবং দেশটির প্রভাবশালী ধর্মীয় দল জমিয়ত উলেমা-ই-ইসলামের প্রধান মৌলানা ফজল-উর-রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে পেশোয়ারে অনুষ্ঠিত এক সম্মেলনেও তিনি বক্তব্য রাখেন, যেখানে হামাসের আরেক শীর্ষ নেতা খালেদ মাশাল ভিডিও লিঙ্কে যুক্ত ছিলেন।

এরপর ২৯ অক্টোবর ২০২৩-এ তিনি বালুচিস্তানের কোয়েটায় অনুষ্ঠিত ‘আল-আকসা স্টর্ম’ সম্মেলনে অংশ নেন। নভেম্বর মাসে করাচিতে আয়োজিত ‘তুফান-এ-আকসা’ সম্মেলনেও তাঁকে দেখা যায়।

ইলেক্টোরাল রোল অবজার্ভারের উপর হামলার ঘটনা, আইনশৃঙ্খলা অবনতির লক্ষণ নির্বাচন কমিশনের রিপোর্ট তলব

এই ধারাবাহিক সফর ও প্রকাশ্য উপস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে—পাকিস্তানের মাটিতে কীভাবে হামাসের নেতারা এত সহজে চলাফেরা করছেন এবং স্থানীয় জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রাখছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াতে পারে।

Press Trust of India

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img