পাহাড়ে ম্যাগি বিক্রির ভাইরাল ভিডিওর গল্প
পাহাড়ে ম্যাগি বিক্রি করে দিনে ২১ হাজার টাকা আয়— সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে চমকে গেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলছেন, চাকরি ছেড়ে কি পাহাড়েই যাওয়া উচিত?
নিউজ বাজার২৪ ডেস্ক : বড়ফে ঢাকা পাহাড়ের আঁকাবাঁকা পথ আর কনকনে ঠান্ডায় এক বাটি ধোঁয়া ওঠা ম্যাগির স্বাদই মনকে পাগল পাগল করে দেয়। কিন্তু এই ম্যাগি বিক্রি করে একদিনে কত টাকা আয় করা সম্ভব? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এই প্রশ্নের যে উত্তর দিয়েছে কর্পোরেট দুনিয়ার মানুষদের, তা শুনে বড় বড় কর্পোরেট চাকরিজীবীদেরও মাথায় হাত। পাহাড়ে মাত্র একদিন ম্যাগির স্টল দিয়ে ২১ হাজার টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছেন এক যুবক।
ভাইরাল ভিডিওর নেপথ্যে কী?
ইনস্টাগ্রামে ‘yeah_badal’ নামক পেজ থেকে বাদল ঠাকুর (Badal Thakur) নামের এক কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশন ছিল— “Selling Maggi in Mountains for a Day” (পাহাড়ে একদিন ম্যাগি বিক্রি)। এটি মূলত একটি এক্সপেরিমেন্ট বা পরীক্ষা ছিল। ভিডিওতে দেখা যায়, পাহাড়ের একটি সুন্দর লোকেশনে মাত্র একটি টেবিল, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং কিছু ম্যাগির প্যাকেট নিয়ে বসেছেন বাদল। কোনো বড় দোকান বা জাঁকজমক ছাড়াই শুরু হয় তাঁর একদিনের ব্যবসা। সারা দিন ম্যাগি বিক্রি করে ক্লান্ত হয়ে গেলেও দিনের শেষে লাভ দেখে খুশীতে আত্নহারা ।
আয়ের অংকটা কত?
ভিডিওতে বাদল দাবি করেছেন, সারাদিনে তিনি প্রায় ৩০০ থেকে ৩৫০ প্লেট ম্যাগি বিক্রি করেছেন।
রেগুলার বা সাধারন ম্যাগির দাম: ৭০ টাকা।
চিজ ম্যাগির দাম: ১০০ টাকা। সব মিলিয়ে দিনশেষে তাঁর ক্যাশ বাক্সে জমা হয়েছে প্রায় ২১,০০০ টাকা। পাহাড়ে খাবারের বিকল্প কম থাকায় এবং পর্যটকদের ভিড় বেশি থাকায় তাঁর স্টলে মানুষের ঢল নামে।
আরও পড়ুন- গ্যাস নেই, উনুনেই ভরসা! শিলিগুড়িতে ধোঁয়ার শহর, বিপাকে রেস্তোরাঁ ব্যবসা
নেটিজেনদের মজার প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে হাসির রোল উঠেছে। অনেকেই নিজেদের বর্তমান চাকরি নিয়ে হতাশা প্রকাশ করে লিখেছেন:
একজন ব্যবহারকারী লিখেছেন, “চাকরিটা কি ছেড়েই দেব এবার?” ম্যাগি নিয়ে দার্জিলিং এ চলে যাবো
অন্য একজন লিখেছেন, “এবার মনে হয় পাহাড়েই শিফট হওয়ার সময় চলে এসেছে।” ৫ বছর টানা কাজ হলেই
আবার কেউ মজা করে জানতে চেয়েছেন, “সেখানে কি ইন্টার্নশিপ করার সুযোগ আছে?” আমি ম্যগি ভালোই করতে পারি।
বাস্তব চিত্র ও লাভের হিসেব
২১ হাজার টাকা আয় (Gross Revenue) হলেও এর পেছনে খরচও কম নয়। নেটিজেনদের একাংশ আবার লাভের নিখুঁত হিসেবও কষে ফেলেছেন। ম্যাগির প্যাকেট, সবজি, চিজ, যাতায়াতের খরচ, রান্নার গ্যাস এবং ওয়ান টাইম প্লেট— সব মিলিয়ে বড় অঙ্কের খরচ রয়েছে। তবুও সব খরচ বাদ দিয়ে একদিনে ৮ থেকে ৯ হাজার টাকা লাভ হওয়া কোনো কঠিন কাজ নয় বলে মনে করছেন অনেকেই। তবে কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে সারাদিন রান্নার হাড়ভাঙা খাটুনিও কম নয়।
তবে বড় কথা, সোশ্যাল মিডিয়ার এই ভিডিওটি প্রমাণ করে দিল যে, সঠিক জায়গায় সঠিক জিনিসের চাহিদা বুঝতে পারলে যেকোনো ছোট ব্যবসাই বিশাল লাভের মুখ দেখাতে পারে। আপাতত পাহাড়প্রেমী আর ম্যাগি প্রেমীদের কাছে এই ভিডিওটি নতুন এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।



